ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন

চট্টগ্রামে পানি কমছে, ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন

চট্টগ্রামে পানি কমছে, ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। তবে এতে দুর্ভোগ কমেনি। কোথাও এখনো কোমরসমান, কোথাও হাঁটুপানি রয়েছে। আর যেসব এলাকায় পানি নেমেছে, সেখানে একে একে সামনে আসছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, ধসে পড়া দেয়াল ও নষ্ট হয়ে যাওয়া ফসলের চিত্র।